জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল ডিভাইন আইটি

৩০ জুলাই, ২০১৯ ১৩:০৯  
ছয়টি ক্যাটাগরিতে ২০১৮ সালের জাতীয় উৎপাদনশীলতা ও মান পুরস্কার পেয়েছে দেশের ২৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে শিল্প মন্ত্রণালয়ের মাঝারি শিল্প বিভাগে পুরস্কার পেয়েছে ডিভাইন আইটি। গত রবিবার (২৮ জুলাই) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিভাইন আইটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফখরুল হাসান। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।